চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটায় ২ টি স্কেভেটর জব্দ ও ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হারলা ও কাঞ্চননগর ইউনিয়নের পূর্ব এলাহাবাদ এলাকায় ফসলি জমির মাটি কাটায় পৃথক ২টি অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
এ সময় দক্ষিণ হারলার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ তুহিন (৪০) কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও দ্রুত স্কেভেটরটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে পূর্ব এলাহাবাদে তাৎক্ষণিক কাউকে পাওয়া না যাওয়ায় স্কেভেটরটি কাঞ্চনাবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার খুরশিদা বেগমের জিম্মায় দেওয়া হয়।
চন্দনাইশ থানার এস আই মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
