রবিবার, ৯ আগস্ট ২০২৬

প্রতিহিংসাত্মক অপরাজনীতি কিছুতেই বরদাস্ত করা হবে না: মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের নির্বাচনী রায়কে বানচাল করার কুমতলবে বিএনপি ও সমমনাদলগুলোর যেকোন ধ্বংসাত্মক অপরাজনীতি ও কর্মসূচি প্রতিহত করতে জনগণ ও দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা সদা-সর্বদা প্রস্তুত এবং এই অপশক্তির বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা জনগণের জানমাল সুরক্ষায় সার্বক্ষনিভাবে রাজপথে থাকতে প্রস্তুত।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিএনপি ও সমমনাদলগুলোর ধ্বংসাত্মক অপরাজনীতি ও কর্মসূচি চলাকালীন সময়ে জননিরাপত্তা সুরক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সর্তক অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন রাজনৈতিক দলের সরকার বিরোধী আন্দোলন ও কর্মসূচি থাকতে পারে। কিন্তু তা যদি প্রতিহিংসাত্মক হয়ে উঠে তাহলে তা কিছুতেই বরদাস্ত করা হবে না। আমরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তির প্রধান স্তম্ভ। আমরা ভাত ও ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছি। এই অধিকার কিছুতেই ভুলুণ্ঠিত হতে দেব না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা পরিস্থিতি পর্যাবেক্ষণ করছি এবং জনগণের জানমাল সুরক্ষায় ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় স্থানীয় নেতৃত্বের সাথে মনিটরিংয়ের মাধ্যমে শান্তি শৃংঙ্খলা রক্ষায় নেটওয়ার্ক চালু রেখেছি এবং আইন-শৃংঙ্খলা রক্ষায় এই নেটওয়ার্ক প্রশাসনকে সহযোগিতা করবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আলহাজ্ব বদিউল আলম বলেছেন, ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি এবং সমমনাদলগুলোকে প্রত্যাখ্যান করেছে। জনগণ জানে একমাত্র নির্বাচন ছাড়া আর কোন পন্থায় ক্ষমতা বদল সম্ভব নয়। এদেশে অবৈধপন্থায় ক্যুদেতার মাধ্যমে পেছন দরজা দিয়ে অপশক্তি বারবার ক্ষমতা দখল করে জনগণকে জিম্মি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের জনগণ কিছুতেই সে অবস্থায় ফিরে যেতে চায় না।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বণ ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...