সোমবার, ১০ আগস্ট ২০২৬

স্মার্ট নাগরিককে খেলোয়াড় হিসেবে সমস্ত সম্ভাবনা বিকশিত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনে সুস্থ্য মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে এবং সে জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

আজ শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ক্রীড়ামোদী রাষ্ট্র নায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তার সরকারের সময়ে বিগত ১৫ বছর সর্বক্ষেত্রে খেলাধুলায় উন্নত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে।

আগামীতেও তার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরো ভাল করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা। তিনি বলেন, আমরা জাতির পিতাকে জানি।

তিনি নিজে খেলোয়াড় ছিলেন, তাঁর পিতাও খেলোয়াড় ছিলেন এবং জাতির পিতার পুরো পরিবার ভালো খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক।

কারণ শেখ কামাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচাইতে উল্লেখযোগ্য ক্রীড়া সংগঠক। তার তৈরী সংগঠন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় উল্লেখযোগ্য সংগঠন হিসেবে প্রতিটি ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করছে।

এর আগে সকাল ১১টায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেখ কামাল স্পোর্টস একাডেমি বনাম টিম ডাকাতিয়া। শেখ কামাল রেড প্রথম ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে টিম ডাকাতিয়া ১১ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সুদীপ্ত রায়, পৌর মেয়র মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...