সোমবার, ১০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নতুন স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভালো হবে।

এর আগে মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং তিনি বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের এমপি আলহাজ এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

মন্ত্রী আসার পর এমপি এসএম আল মামুন হাসপাতাল টিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ডিও এবং ট্রমা সেন্টার করার জন্য পৃথক দুটি ডিও লেটার মন্ত্রীর হাতে তুলে দেন।

মন্ত্রী সাথে সাথে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে একমত হয়ে তা অনুমোদন করে দেন।

সংসদ সদস্য আলহাজ এসএম আল মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা।

আগেও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সংসদ সদস্য হবার আজ স্বাস্থ্য মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদেরকে কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন।

সবচেয়ে আনন্দের কথা হলো, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...