সোমবার, ১০ আগস্ট ২০২৬

সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, সকল প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে রাখতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরস্থ সুবর্ণ ভবনে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শকালীন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিনোদন কেন্দ্র, অফিস-আদালত, বাস স্টপেজ, ট্রেন স্টেশন, মার্কেট ও স্টেডিয়ামসহ সকল প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্য করতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় র‌্যাম্প, নির্দেশক চিহ্ন, দরজা, লিফট ও টয়লেটের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল স্থানে প্রবেশ সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। মন্ত্রী দেশে পরিচালিত বিশেষ বিদ্যালয়ের কারিকুলাম জাতীয় কারিকুলামের সাথে মিলিয়ে ঠিক করার নির্দেশনা দেন।

এসময় মন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নৈপুণ্যের কথা উল্লেখ করে বলেন, চলতি বছর থেকে সারা দেশে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মন্ত্রী এনডিডি প্রতিবন্ধিতা সনাক্তকরনে চিকিৎসক পেশাজীবি সমন্বয়ে আধুনিক স্ক্রিনিং টুলস তৈরির জন্য পাইলটিংয়ের নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে মোবাইল থেরাপি ভ্যানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হবে। প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য পেশাগত প্রশিক্ষণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি প্রতিবন্ধীবান্ধব একটি রাষ্ট্র গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরচালক মোঃ রুহুল আমিন খান, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...