সোমবার, ১০ আগস্ট ২০২৬

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই। দেশের ক্রান্তিলগ্নে সবসময় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য থাকে। তাদের সাহসী লেখনির মাধ্যমে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

চট্টগ্রামের সাংবাদিকদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে চট্টগ্রামের সাংবাদিকদের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার কাজ করবে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে সিইউজের প্রতিষ্ঠালগ্ন ১৯৬০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩৬ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা দেয়া হয়।

সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমুখ। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও অঞ্জন কুমার সেন।

এছাড়াও ভিডিওবার্তা ও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মঈনুদ্দিন নাসের।

বিশেষ অতিথির বক্তব্যে মনজুরুল আহসান বুলবুল বলেন, উপমহাদেশে যখন সাংবাদিকতা কাঠামো পাচ্ছে তখন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভূমিকা ছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম।

সম্মাননা প্রদান উপলক্ষে সিইউজের উদ্যোগে প্রকাশিত সিইউজে সম্মাননা স্মারক বার্তাজীবীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

সিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের জীবনী নিয়ে এবারের বার্তাজীবীর আয়োজন। পরে বিকেলে সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...