প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ পুতুল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধুর দৌহিত্রী এ সময় তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নির্বাচিত করার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।
গত বছরের ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে সায়মা ওয়াজেদ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন।
