বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিসিএস লিখিত পরীক্ষায় প্রক্সি, কারাগারে চবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন প্রিয়তি জান্নাত নামে চবির এক ছাত্রী। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে স্বাক্ষর পত্রে গড়মিল দেখে মেয়েটিকে আটক করা হয়।

আটকের পর তার জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে তাকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, একজন ভুয়া পরীক্ষার্থী বিসিএস লিখিত পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন। আটক পরীক্ষার্থী ভুয়া প্রবেশপত্র নিয়ে আসেন এবং সে কোনো এনআইডি দেখাতে পারেনি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই বাছাই করে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...