সোমবার, ১০ আগস্ট ২০২৬

কক্সবাজারে অপরাধী চক্রের ১৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের হোটেল-মোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ।

পুলিশ জানিয়েছে, চক্রটির নারী সদস্যদের দিয়ে কৌশলে পর্যটকদের জিম্মি, ছিনতাই, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধ করে আসছিলেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার কালবিলা এলাকার প্রকাশ বৈদ্য (১৯), একই উপজেলার শিকারপুর এলাকার মো. রাকিব (২০) ও মো. সাব্বির (১৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘুইগ্রাম এলাকার সানি আলম (২২), একই এলাকার তৌহিদুল ইসলাম (২১) ও ইয়ানুর রশিদ (১৯), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রায়পুর এলাকার মো. সাখাওয়াত হোসেন (৩৩), সাতকানিয়া উপজেলার আমিরখিল এলাকার মিজানুর রহমান (২০), চন্দনাইশ উপজেলার দোহাজারী আদর্শগ্রাম এলাকার মো. রিয়াজ (২২) ও একই এলাকার মো. ইকবাল (২২), বান্দরবানের আলিকদম উপজেলার আলী মেম্বার পাড়ার মো. মিজবাহ (২৫)।

গ্রেপ্তার নারীরা হলেন, চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানার কাটাঘর এলাকার কুলসুমা বেগম (২৫), ঢাকা শহরের আশুলিয়া থানার আটিপাড়ার মুক্তা আক্তার (২৩), কক্সবাজারের টেকনাফ উপজেলার ইসলামাবাদ এলাকার তৈয়বা আক্তার (১৯), শেরপুরের শ্রীবরদী থানার আকলিমা আক্তার (২০), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লোহাগড়া এলাকার ইমু বেগম (২৪), ঝালকাঠির রাজাপুর উপজেলার কালুয়াবাজার এলাকার লামিয়া বেগম (২০) ও গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার কটিকামারি এলাকার রিয়া মনি (২২)।

আপেল মাহমুদ বলেন, বেশকিছু দিন ধরে কক্সবাজার বেড়াতে আসা কয়েকজন পর্যটকের কাছ থেকে ট্যুরিস্ট পুলিশ অভিযোগ পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি কটেজ থেকে সাত নারীসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...