সোমবার, ১০ আগস্ট ২০২৬

কার স্বার্থে টিআইবির পথে হাঁটছে সুজন

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর এবার সুশসানের জন্য নাগরিকও (সুজন) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদে কত জন সংসদ সদস্য ব্যবসায়ী, কত জন কোটিপতি, কত শতাংশ শিক্ষিত এসব তথ্য দেওয়ার আড়ালে মূলত নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সুজন প্রার্থীদের হলফনামা ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’করে। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারের সংসদ সদস্যদের ৮২ দশমিক ৬০ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল ৮১ শতাংশ।

এসব তথ্য তুলে ধরার পর পরই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় হয়েছে।’ সুষ্ঠু নির্বাচনের কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ফলাফল কী হবে, তা অজানা থাকা, ক্ষমতার রদবদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে এবারে নির্বাচনে অনেক বৈশিষ্ট্য ছিল না।’

গ্রহণযোগ্য নির্বাচনের বৈশিষ্ট্য বিষয়ে নিজেদের মনগড়া বক্তব্য দিয়ে বদিউল আলম মজুমদার মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা বলছেন, নির্বাচনে একটি দল অংশ নেয়নি, তার মানে এই নয় যে নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি।

নির্বাচনের ১৬ দিন পর নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দেওয়াটা সঠিক বলে মনে করেন না বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি এবং নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ড. নাসিম বানু।

তিনি বলেন, ‘এখন সুজন এসব কথা বলতে পারে না। তাদের মত একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে তারা এটা ঠিক করেনি। নির্বাচন শেষ হয়েছে ১৬ সুশসানের জন্য নাগরিকও আগে। তাদের মতো প্রতিষ্ঠান নির্বাচনের পর পরই ৮ বা ৯ তারিখে কেন তাদের প্রতিক্রিয়া বা পর্যবেক্ষণ দিল না।’

নাসিমা বানু বলেন, ‘একটা দল নির্বাচনে অংশ নেয়নি, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু নির্বাচনে তো ২৮টি দল অংশ নিয়েছে। এটা তো অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন। কোন দল বা কারা জিতবে নির্বাচনের আগে তো কেউ সেটা জানতো না।’ তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক ধারবাহিকতা রক্ষা হয়েছে।’

উল্লেখ্য, ক্ষমতাসীন দল ছাড়াও সংসদের বিরোধী দলসহ ছোটবড় ২৯টি রাজনৈতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। এর বাইরে ৪ শতাধিক প্রার্থী ছিলেন স্বতন্ত্র। যাদের একটা বড় অংশ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...