বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাপ্তাইয়ে পাহাড় কেটে সওজের উন্নয়ন, বন্ধ করলেন ইউএনও

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর সাপছড়ি এলাকায়  নির্বিচারে কাটা হয়েছে পাহাড়। পাহাড়ের বুকে এখনো ড্রেজারের ক্ষত চিহ্ন বিরাজমান।

খোঁজ নিয়ে জানা যায়, রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর সড়কের উন্নয়ন কাজ করার জন্য এভাবে ড্রেজার দিয়ে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছিল।

এদিকে বিষয়টি নজরে আসার পর তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন।

তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সড়কটি দিয়ে চলাচল করার সময় বিষয়টি আমার নজরে এসেছে। এবং সাথে সাথে আমি রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের পাহাড় কাটা বন্ধের নির্দেশ প্রদান করি। সড়কের উন্নয়ন হবে তবে সেটা পাহাড় কেটে নয় এই বিষয়ে তাদের অবগত করেছি। এছাড়া পাহাড় কাটা দন্ডনীয় অপরাধ। তাই কেউ যেন পাহাড় কাটতে না পারে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। এবং যারা পাহাড় কাটবে তাদের আইনের আওতায় এনে দণ্ড প্রদান করা হবে।

এদিকে পাহাড় কাটার বিষয়ে জানতে চেয়ে রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার ফোন নাম্বারে একাধিক বার কল দেওয়া হলেও তিনি এই প্রতিবেদকের কল রিসিভিড করেননি।

সম্প্রতি যেইস্থানে পাহাড় কাটা হয়েছে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি এলাকায় সেখানে সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে ড্রেজার দিয়ে কাটা হতো পাহাড়ের মাটি। এছাড়া তারা আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের উন্নয়ন কাজ হচ্ছে ভালো কথা তবে কেন নির্বিচারে পাহাড় কেটে মাটি ভরাট করতে হবে। পাহাড় কাটার ফলে পরিবেশের উপর ক্ষতিসাধন হচ্ছে। এতে পাহাড়ে আশে পাশে বসবাসরত বাসিন্দাদের মধ্যে ঝুঁকি বাড়ছে। বিশেষ করে আসন্ন বর্ষায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটে প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কয়েকবছর পূর্বেও পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

এবিষয়ে জানতে চাইলে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান, পাহাড় কাটার বিষয়টি আমি খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। এবং কাপ্তাই ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করে পাহাড় কাটা বন্ধ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...