বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

টানা চতুর্থবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়াবে দেশটি।

সোমবার (২২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল।

বেদান্ত প্যাটেল জানান, `ভবিষ্যতে নিরাপত্তা, জলবায়ুসহ বেশকিছু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, `বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও নেবো। আমি আগেও বলেছি, গেল বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ছিল।‘

প্যাটেল আরও বলেন, `জলবায়ু ও নিরাপত্তাসহ বেশকিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে বলে আমরা বিশ্বাস করি। এসবের মাধ্যমে বেসরকারি খাতের সঙ্গেও কাজ করতে পারব, যা দুই দেশের সম্পর্ক গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকারকে নানামুখী চাপ প্রয়োগের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন নাশকতাসহ দেশে-বিদেশে নানা অপপ্রচারও চালানো হয়। তবে এসবকে পাত্তা দেয়নি যুক্তরাষ্ট্র। আর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর থেকেই দেখা গেছে বৈরী যুক্তরাষ্ট্রের অবস্থান বদলের চেষ্টা। এরইমধ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করে সহযোগিতা আরও বাড়ানোর কথা বলেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...