সোমবার, ১০ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি, এক লাখ টাকা জরিমানা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ ফিলিং স্টেশন বসিয়ে কাভার্ড ভ্যানে করে ঝুঁকিপূর্ণভাবে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিক্রির সময় মোক্তার আহমদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়ার পাশাপাশি জব্দ করা হয় সিএনজি সিলিন্ডার ভর্তি একটি কাভার্ডভ্যান।

আজ সোমবার দুপুরে উপজেলার দেওদিঘী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী বলেন, মোবাইল কোর্ট পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। গ্যাস পাম্পটি তালা বদ্ধ করে দেয়া হয়। জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে দেওদীঘি এলাকায় সাবেক সংসদ সদস্যের প্রভাবখাটিয়ে আত্মীয়-স্বজনকে মাসিক মাসোহারা ও অভিযান পরিচালনায় দায়িত্বরত সকল প্রতিষ্ঠানকে ম্যানেজ করে মো.জেয়াবুল, তার ভাই ও ঘনিষ্ঠরা মিলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ জেনেও অবৈধভাবে এ গ্যাস ব্যবসা চালিয়ে আসছিল। এতে উপজেলা প্রশাসনও অনেকটা সাবেক সংসদ সদস্যের আত্মীয়-স্বজনদের চাপের কারণে অভিযোগ পরিচালনায় উদাসীনতা দেখিয়ে অভিযান এড়িয়ে চলতেন। বিগত ১৬ জানুয়ারি সাতকানিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব দেওদীঘিসহ সাতকানিয়া-লোহাগাড়ায় অবৈধভাবে কাভার্ড করে সিএনজি বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলে টনক নড়ে প্রশাসনের। এরই অংশ হিসেবে এ অভিযানটি উপজেলা প্রশাসন পরিচালনা করে বলে বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অভিমত দেন।

এ ব্যাপারে দেওদীঘি গ্যাস পাম্প এর সাথে লাগোয়া বাড়ির মালিক ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম মানিক বলেন, এতদিন গ্যাস পাম্পটি আমার বাড়ির সাথে লাগোয়া হওয়ায় খুবই আতংকের মধ্যে ছিলাম। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এজন্য নবনির্বাচিত সংসদ সদস্য মোতালেব সাহেব নির্দেশ না দিলে অভিযানটি পরিচালিত হতো না। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) এর চেয়ারম্যান আবু ছালেহ বলেন, শুধু অবৈধ গ্যাস ব্যবসা নয়, আমার ইউনিয়নে অবৈধভাবে মাটি কাঁটা ও মাদকসহ সকল ধরনের কর্মকাণ্ড বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেন, আমার সংসদীয় এলাকার কোন ধরনের অবৈধ কর্মকান্ড চলতে দেওয়া হবে না। এসব বন্ধে প্রশাসনকে আমি কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। এ জন্য প্রশাসনকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...