বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কাপ্তাই কর্ণফুলী নদীর মাঝি সাফিয়া খাতুনের জীবন সংগ্রামের গল্প

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়’ টা। রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে বৈঠা হাতে যাত্রী পারাপারের জন্য অপেক্ষা করছেন ষাটোর্ধ সাফিয়া খাতুন। কর্ণফুলী নদীতে যাত্রী পারাপার করেন তিনি। এতে  যা আয় হয় তাতেই কোন রকমে তাঁর সংসার চলে। কোনদিন ১০০ টাকা আবার কোনদিন ২০০ টাকা আবার কোনদিন এক টাকাও ইনকাম হয় না। বলতে গেলে অভাবকে নিত্য সঙ্গী করে যিনি এই বয়সে সংসারের বোঝা বয়ে যাচ্ছেন।

কথা হয় সাফিয়া খাতুনের সাথে। তিনি বলেন, শিলছড়ি সীতাঘাট এলাকার বাসিন্দা আবুল কাশেম আমার স্বামী।  বিগত ৩ বছর আগে তিনি  মারা যান। তিনিও নৌকার মাঝি ছিলেন।  ৪ মেয়ে ১ ছেলে আমার। মেয়ে ৩ টা বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে গেছে। আমি এক মেয়েকে নিয়ে এই বুড়া বয়সে সংসারের বোঝা বয়ে যাচ্ছি।

ক্রন্দনসুরে তিনি বলেন, শুধুমাত্র সীতাঘাট মা সীতা মন্দিরে ধর্মীয় উৎসব হলে তখন যাত্রী পারাপারে বেশী সংখ্যক লোক হয়। তখন গড়ে ৩০০ হতে ৫০০ টাকা ইনকাম হয়। আবার অনেকে ছোট নৌকা করে পারাপার করতে চাই না, তখন বড় বোট দিয়ে বেশি লোকজন পারাপার হয়। এছাড়া উৎসব না থাকলে আমার দিনে ১০০ হতে ২০০ টাকা আয় হয়। আবার মাসে গড়ে  ৬ থেকে ৭ দিন এক টাকাও ইনকাম হয় না। কিস্তি নিয়ে ছোট্ট নৌকাটি তৈরি করেছি। অনেকসময় কিস্তির টাকাও যোগাড় করতে পারিনা। তবে আমি সরকার হতে বিধবা ভাতা পাই। তবুও সবসময় সংসারের অভাব লেগে থাকে।  অসুস্থ শরীর নিয়ে আর পারছি না এই বোঝা টানতে।

কথা হয় সীতাঘাট রাম সীতা মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জ্যোর্তিময়ানন্দ মহারাজ এর সাথে।
তিনি বলেন, আমি প্রায়ই সাফিয়া খাতুনের নৌকা করে পারাপার করি। যতটুকু পারি তাঁকে সহায়তা করার চেষ্টা করি। তাঁর জীবনটা অনেক কষ্টের।

৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার বলেন, স্বামী নেই এই মহিলার। কোন রকমে  কষ্টে দিনাতিপাত করেন তিনি । ইতিমধ্যে উনার জন্য ভিজিডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। উনাকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিষদের পক্ষ হতে উনাকে সহায়তা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে...

আরও পড়ুন

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...