সোমবার, ১০ আগস্ট ২০২৬

কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি। কারণ নির্বাচন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন তারা এখন বুঝে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরূপ মন্তব্য করেছে এ বিষয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছে।

কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের কোনো মন্তব্য নেই।

অনেকে বিরূপ মন্তব্য করেছে বলে যে প্রশ্নটি করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি মনে করি তারা এখন বুঝে গেছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, চায়না সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, এটি আরও শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেল।

চীনের কাছে আমরা কী সহযোগিতা চেয়েছি- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব সময় সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন আছি। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম এ সমস্ত ক্রাইমগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য সহযোগিতা চাচ্ছি।

দেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর জন্য চীনকে অনুরোধ জানানো হয়েছে, তারা বিষয়টি বিবেচনা করছে বলেও জানান মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...