সোমবার, ১০ আগস্ট ২০২৬

দিশেহারা বিএনপি পাগলের প্রলাপ বকছে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজনীতি থেকে নির্বাসনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া সদরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

যেকোন সময় সরকারকে বিদায় নিতে হবে’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুবউল আলম হানিফ বলেন, সরকার শূন্যের ওপর, আসমানে নাকি মাটিতে আছে সেটা জনগণ জানে।

রাজনীতি থেকে নির্বাসনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পাগলের প্রলাপ বকছে। সরকারের সামনেও কোনো বিপদ নেই, সরকার কোনো বিপদেও নেই। সরকারের সামনে বৈশ্বিক অর্থনীতি মোকাবেলার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে।

হানিফ বলেন, দেশের রিজার্ভ আবার উর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকটসহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন হানিফ। তিনি বলেন, যেকোনো মূল্যে দব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার।

বিএনপির বিষোদগার সম্পর্কে হানিফ বলেন, স্বাধীনতার বিপক্ষে থাকা বিএনপির কাছে পাকিস্তান প্রিয়। তারা দেশের উন্নয়ন অগ্রগতি ভালো চোখে দেখে না। পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে গেছে এটা তাদের জ্বালার কারণ।

তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা শেখ হাসিনাকেও পছন্দ করেন না। অথচ বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে ধাবিত হচ্ছে দেখে পুরো বিশ্ব শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...