সোমবার, ১০ আগস্ট ২০২৬

আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো: স্পিকার

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পীরগঞ্জের সর্বত্র উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো।

স্পিকার আজ পীরগঞ্জ উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও ৬ নং টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। তিনি পরে মাদারগঞ্জ, মিঠিপুর ও খালাশপীর বাজারে গণসংযোগ করেন।

চেয়ারম্যান মো. আতাউর রহমান মন্ডল এ অনুষ্ঠানে স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন এবং টুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।

স্পিকার এর আগে চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের পিতার কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে।

এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন।

তিনি বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

স্পিকার বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।

এসময় স্পিকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি ১৩ নং ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী হাতীবান্ধা জামে মসজিদ, ১২ নং মিঠিপুর ও ১০ নং সানেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...