শুক্রবার, ১৫ মে ২০২৬

বিশ্ব মানের শিক্ষা নিয়ে দেশের শিক্ষার্থীদের আমরা এগিয়ে নিতে চাই: নকীব খাঁন

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ইউটিএস) এর দেশ প্রধান ও রাষ্ট্রদূত বিশিষ্ট সংগীত শিল্পী নকীব খাঁন বলেছেন, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) অস্ট্রেলিয়া, বাংলাদেশে তাদের কার্যকম শুরু করেছে। অস্ট্রেলিয়ার বাহিরে বাংলাদেশ সহ আরো সাতটি দেশে ইউটিএস এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ইউটিএস অস্ট্রেলিয়ায় ব্যাচেলর দ্বিতীয় বর্ষে প্রবেশের নিশ্চয়তা সহ বাংলাদেশে তাদের ইউটিএস ব্যাচেলর ডিগ্রির প্রথম বর্ষ শুরু করতে পারে।

তারই ধারাবাহিকতায় বিশ্ব মানের শিক্ষা নিয়ে দেশের শিক্ষার্থীদের আমরা এগিয়ে নিতে চাই বৃহস্পতিবার
(১৮ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা জানান।

এসময় তিনি আরও জানান, ইউটিএস অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং এটি সিডনি ( সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট) সিবিডি’তে অবস্থিত।
ইউটিএস সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৯০ তম স্থানে রয়েছে এবং এটি অস্ট্রেলিয়ার এক নম্বর ইয়ং ইউনিভার্সিটি গত ৫০ বছরে প্রতিষ্ঠিত। প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম বাংলাদেশে ইউটিএস এর কোর্স ডেলিভারি পার্টনার এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি), ইউটিএস কলেজ বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি। ইউটিএস কলেজ চট্টগ্রামে কাস্টম বিল্ট ক্যাম্পাসে তার প্রোগ্রাম অফার করছে এবং এতে ইউটিএস কলেজ বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রির ১ম বছরের শিক্ষা কর্ষকম শুরু করার সুবিধাও আছে।

যার মধ্যে রয়েছে- ১ম বছরে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ অস্ট্রেলিয়ার চেয়ে ৭৫% কম, ভিসার জন্য অপেক্ষা করার সময় প্রোগ্রামে প্রবেশ এবং ক্রেডিট অর্জন, প্রোগ্রামে প্রবেশের জন্য সহজ ইংরেজি দক্ষতা, ছোট ক্লাস সাইজ এবং ইউটিএস মনোনীত শিক্ষকদের তত্ত্বাবধানে উচ্চ শিক্ষায় সহজ প্রবেশ ও বাংলাদেশে অধ্যয়নের সময় অস্ট্রেলিয়ার সমতুল্য ক্রেডিট অর্জন।

তিনি জানান, পরবর্তী শিক্ষার্থীরা যখন অস্ট্রেলিয়া যাবে তখন দেশে থেকেই ইউটিএস অধ্যয়নের সাথে পরিচিত হওয়ার কারণে পরবর্তীতে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি, পাক্ষিক ৪৮ ঘন্টা কাজের পারমিট, পোস্ট স্টাডি কাজের অধিকারের জন্য যোগ্যতা অর্জন, মানসম্পন্ন প্রার্থীদের জন্য সাধারণ বৃত্তি এবং যোগ্যতা ভিত্তিক বৃত্তি, ১ম বছরের জন্য অধ্যয়নের সময়কাল আট মাস এবং শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার ইউটিএস এ ভর্তির নিশ্চয়তা থাকবে।

এ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় চট্টগ্রামের পেনিন্সুয়ালায় জিনিয়া হলের লেভেল ২ তে ইউটিএস কলেজ বাংলাদেশ’র আয়োজনে ” ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন কার্যক্রম শুরু হবে।

এতে অংশগ্রহণ করবে, প্রিমিয়ার ইউনিভাগিটি চট্টগ্রাম পিইউসি, আলিয়স ফ্রঁসেজ, আমেরিকান কর্নার, চট্টগ্রাম, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, এনহান্স এডুকেশন, লুমিনেজ বাংলাদেশ, নিউ হরাইজন্স, এনআরবিসি ব্যাঙ্ক ও সানশাইন গ্রামার স্কুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রফেসর মোহাম্মদ মঈনুল হক, ডা. আরিফ জুবায়ের সহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...