সোমবার, ১০ আগস্ট ২০২৬

জনদূর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই সড়ক পথে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী নওফেল

নিজস্ব প্রতিবেদক

সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে মন্ত্রনালয়ে অফিস শেষে সড়ক পথে চট্টগ্রামে নিজ বাড়িতে এসেছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তবে জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দর বা রেল স্টেশনে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা ছাড়াই অনেকটা অনাড়ম্বর ভাবেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রামে নিজ বাড়িতে এসে পৌঁছেছেন শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কখন তিনি চট্টগ্রাম ফিরবেন নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় থাকলেও জনদুর্ভোগ এড়াতে অনেকটা নীরবেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রামে এসে পোঁছান শিক্ষামন্ত্রী।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই মূহুর্তে আমি কোন ধরনের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামের সর্বসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাথে পর্যায় ক্রমে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করে এলাকাবাসীর সমস্যার কথা শুনবো এবং সমস্যা সমূহ সমাধানের চেষ্টা করবো। উক্ত বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

চট্টগ্রামে পোঁছেই তিনি সরাসরি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বাসায় যান, এর পরে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন এর বাসায় যান সেইখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন নবনিযুক্ত শিক্ষা মন্ত্রী’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.রেজাউল করিম চৌধুরীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন।

এই সময় শিক্ষামন্ত্রী সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুন, চন্দন ধর, মশিউর রহমান, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যকরী সদস্য কাউন্সিলর মোঃজাবেদ, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ সেলিম আকতার চৌধুরী, ৩৩নং ফিরিঙ্গীবাজার আওয়ামী লীগের সভাপতি স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, যুবনেতা ফারহান আহমেদ প্রমুখ।

শিক্ষামন্ত্রী শুক্রবার ১৯ জানুয়ারি জমিয়তুল ফালাহ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ পরবর্তী সর্বস্তরের জনগণ সাধারণের সাথে কুশল বিনিময় করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...