সোমবার, ১০ আগস্ট ২০২৬

দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের ধারা অনুযায়ী একটি অংশ গ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন অনেকটা চ্যালেঞ্জিং ছিল।

এখন প্রধান কাজ হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করে উন্নত দেশ গড়ে তোলা। নির্বাচন নিয়ে বিদেশি কোনো মিডিয়াতে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়নি। এটি তুমুল প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামী লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম মঞ্জু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন, অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, জালাল উদ্দিন মাস্টার, সাইদুর রহমান প্রমুখ।

মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম আরো বলেন, নান্দাইলের গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎখাত, শিক্ষাব্যবস্থা, চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে জোরদার করা হবে।

এখন থেকে সাংগঠনিক সকল কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে।  কোনো ধরনের অনিয়ম যেন না হয় হয় সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...