সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘বাংলাদেশে আরো গম রপ্তানিতে আগ্রহী রাশিয়া’

চট্টগ্রাম নিউজ ডটকম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে গম রপ্তানি বৃদ্ধির আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্টিটস্কি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিসে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। দ্বিতীয় মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সাধন চন্দ্রকে অভিনন্দন জানান মান্টিটস্কি।

বৈঠকে উপস্থিত খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকতা বলেন, “বাংলাদেশে গম রপ্তানির আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।”

সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ‘অত্যন্ত চমৎকার’। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, বন্ধু’।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ‘অপার সম্ভাবনা’ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে আগ্রহী।

গম রপ্তানির আগ্রহ প্রকাশ করায় খাদ্যমন্ত্রী রাশিয়ার দূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বি-পক্ষীয় সম্পর্কোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রতিবছর গমের যে চাহিদা, তার বেশিরভাগটা পূরণ করতে হয় আমদানি করে। এর তার একটি বড় অংশ আসে রাশিয়া ও ইউক্রেইন থেকে।

রাশিয়া-ইউ্ক্রেইন যুদ্ধ শুর হওয়ার পর আমদানি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় দেশে আটার দাম বেড়ে যায়। ওই পরিস্থিতিতেও সরকার রাশিয়া থেকে কয়েক দফা গম কিনেছে দেশের চাহিদা মেটানোর চেষ্টা করেছে।

পরে ইউক্রেনের বন্দর থেকে বিনা বাধায় শস্য রপ্তানির বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হলে দুই দেশ থেকেই গম কিনেছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরে রাশিয়া থেকে ১৫ লাখ ৫৫ হাজার টন এবং ইউক্রেইন থেকে ১৩ লাখ টন গম আমদানি হয়। এর বাইরে কানাডা ও ভারত থেকেও গম কেনে বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

আরও পড়ুন

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...