সোমবার, ১০ আগস্ট ২০২৬

রেলে অনেক দুর্নীতি, এসব মানবো না: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, রেলে অনেক দুর্নীতি রয়েছে। দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রেলকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করা হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলখাতকে লাভজনক করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। রাজবাড়ীর যে সব প্রতিষ্ঠান বিএনপির আমলে বন্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে লোকোশেড একটা।

এই লোকোশেড আবার চালু হবে। এটিকে আরও বড় করে রেলের বগি সংযোজন ও মেরামত কারখানা তৈরি করা হবে।

তিনি বলেন, বিএনপি আমাদের অনেক রেলপথ বন্ধ করে দিয়েছিল। আপনারা রাজবাড়ীতেই দেখেছেন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা ক্ষমতায় এসে বন্ধ হয়ে যাওয়া সব রেলপথ পুনরায় চালু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি জেলায় রেলপথ চালু করা হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মুহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, রেজাউল হক রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পাঁচ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায়...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের...

আরও পড়ুন

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...