শুক্রবার, ১৫ মে ২০২৬

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দুই মন্ত্রীকে চবি উপাচার্যের শুভেচ্ছা, ব্যয়ের উৎস জানতে চায় ইউজিসি

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপাচার্য কয়টি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছেন এবং কোনো খাত থেকে এই ব্যয় নির্বাহ করা হবে—তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর সই করা চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।

চিঠিতে লেখা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী-কে ডেইলি স্টার, ডেইলি সান, বিজনেস স্ট্যান্ডার্ড, ডেইলি অবজারভার, সমকাল, বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠসহ একাধিক সংবাদপত্রে চার কলাম বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে আরও লেখা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা হতে ১২ জানুয়ারি ২০২৪ তারিখে জারিকৃত নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...