শুক্রবার, ১৫ মে ২০২৬

চকরিয়ায় বাস উল্টে খাদে, আহত ৬

উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে সড়ক থেকে খাদে ৬ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিলেট এর কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৫), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৫) ও নাদিয়া আহমেদ (১৯), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৫), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪২) ও সুত্রাপুরের মো. সামির (৪০)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমপেরিয়াল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ভোরে মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ৬ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে মো. জুবায়ের নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...