সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফিফা ‘দ্য বেস্ট’ জিতলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০২৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন লিওনেল মেসি।

সোমবার রাতে লন্ডনে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে এই আর্জেন্টাইন মহাতারকার নাম ঘোষণা করা হয়।

তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার বুঝে নেন থিয়েরি অঁরি। এনিয়ে তৃতীয়বার দ্য বেস্ট হলেন আর্জেন্টিনা অধিনায়ক। ২০১৯ ও ২০২২ সালেও ফিফার বর্ষসেরা হন মেসি। মেয়েদের এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি।

ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন গতবার ম্যানসিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। ইংল্যান্ডকে গত বছরের বিশ্বকাপ ফাইনালে তোলা ডাচ কোচ সারিনা উইয়েগম্যান হয়েছেন বর্ষসেরা নারী কোচ। এনিয়ে চতুর্থবর এই পুরস্কার হাতে নিলেন ডাচ ফুটবল কোচ। ২০১৭, ২০২০ ও ২০২২ সালেও সেরা হয়েছিলেন উইয়েগম্যান।

বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। দূরপাল্লার বাইসাইকেল কিক থেকে তার করা গোল হয়েছে এবার সেরা।

বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, মরক্কো ও আল হিলালের ইউনুস বৌনৌকে হারিয়ে বর্ষসেরা গোলকিপার হয়েছেন ব্রাজিল ও ম্যানসিটির এডারসন। মেয়েদের এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউর ম্যারি ইয়ার্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।

ফিফা বর্ষসেরা একাদশে ম্যানচেস্টার সিটির দাপট। গত মৌসুমের ট্রেবল জয়ী দলটির ছয় জন এই তালিকায় আছেন। রক্ষণে সিটিজেনের জন স্টোন্স, কাইল ওয়াকার ও রুবেন দিয়াস প্রতিনিধিত্ব করছেন। মিডফিল্ডে ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় থাকা হাল্যান্ড, মেসি ও এমবাপ্পের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।

শেষবার একই দলের ছয় জন খেলোয়াড় ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছিল বার্সেলোনার। সেবারও দলটির কোচ ছিলেন গার্দিওলা।

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্পেনে অনবরত প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। দেশের ফরোয়ার্ডের প্রতি সংহতি জানিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সাড়া জাগানো লড়াই করে ব্রাজিলের সিনিয়র পুরুষ জাতীয় দল, তারা পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড।

বছরের সেরা ভক্তের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনায় একটি ক্লাব ম্যাচ চলাকালে নবজাতক সন্তানকে বোতলে করে দুধ খাওয়ানো বাবা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...