চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী গাড়ির ধাক্কায় পীরজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানাধীন কর্নেল হাট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরীজান বিবি কর্নেলহাট এলাকার ওয়াহিদ উল্লাহর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
তিনি জানান, সকালে কর্নেলহাট ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
