চট্টগ্রামের সীতাকুণ্ডে পোর্টলিংক কনটেইনার ডিপোতে কালমারের চাপায় পিষ্ট হয়ে মো. সালাউদ্দীন (৫২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভানুবাজার এলাকায় অবস্থিত ডিপোটিতে এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দীনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শ্রীধরপুর এলাকায়। তার বাবার নাম মো. হাবীবুল্লাহ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, পোর্টলিংক কন্টেইনার ডিপোর ভেতর কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
