চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাতনামা একটি গাড়িকে ধাক্কা দেয়ায় ট্রাকের চালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) ভোর সোয়া ৫ টায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ট্রাক চালকের নাম শাহীন মোল্লা (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর গ্রামের হারুন মোল্লার ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, মানিকগঞ্জ থেকে আসা চট্টগ্রামমুখী একটি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন ট্রাক চালক। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেয়া হবে।
