শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারায় চলছে মাটি কাটার মহোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট

কে বি ডব্লিউ ব্রিকসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সাংবাদিক ও প্রশাসনকে সিস্টেম করে রেখেছি। মাটি না কাটলে ইট কিভাবে বানাবো। এর বাইরে আর কিছু বলতে পারব না।

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বৈরাইয়া গ্রামে রাত দিন চলছে তিন ফসলি জমির মাটি কাটার ধুম। এতে হারিয়ে যাচ্ছে শতশত বিঘা কৃষি জমি, পরিণত হচ্ছে জলাশয়ে।

শীতকাল শুরু হলেই ব্রিক ফিল্ড মালিকদের শুরু হয় মাটি কাটার মহোৎসব।নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে কৃষি জমি।

এদিকে গত তিন দিন ধরে প্রশাসনকে ঘুমে রেখে কৃষিজমির এসব মাটি যাচ্ছে এম বি এম ব্রিক ফিল্ড ও কে বি ডব্লিউ ব্রিক ফিল্ড নামের এই দুই ইট ভাঁটায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সবাই যখন ঘুমিয়ে পড়ে সেই গভীর রাতে বটতলী পরিবিল ও দক্ষিণের বিল থেকে ৯টি স্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক ভর্তি করে চলে যায় মোহছেন আউলিয়া ও কে বি ডব্লিউ ব্রিকসে। অন্তত ১০০টি ট্রাক এ মাটি বহনের কাজে নিয়োজিত। তবে খোঁজ নিয়ে জানা গেছে এই দুই ইট ভাটার মধ্যে এম বি এম ব্রিকসের মালিক শামসুল আলম নামের স্থানীয় এক প্রভাবশালী। এই শামসুল আলমের এম বি এম ব্রিকসের অনুমোদন এখনো পরিবেশের কাটগড়ায়।

প্রবল ক্ষমতাশালী এই ব্যক্তি পরিবেশে আইনের কোনো তোয়াক্কাই করেন না। শীত আসলেই শুরু করে মাটি কাটার মহোৎসব। এছাড়াও কে বি ডব্লিউ ব্রিকসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সাংবাদিক ও প্রশাসনকে সিস্টেম করে রেখেছি। মাটি না কাটলে ইট কিভাবে বানাবো। এর বাইরে আর কিছু বলতে পারব না।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটি কাটার ফলে কোথাও কোথাও ফসলি জমি পুকুর সমান গভীর হয়ে আছে। ট্রাক আসা-যাওয়ার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে গ্রামীণ বিভিন্ন রাস্তাও। এই দুই ব্রিক ফিল্ডের কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তাও ধ্বংস হচ্ছে। এসব রাস্তায় চলাচলে ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর।

স্থানীয় কৃষকরা বলছেন, যেসব জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে তার পাশের জমিগুলোতেও কয়েক বছর ফসল উৎপাদন করা সম্ভব হবে না। আমরা এই দুই ইটভাঁটা মালিক গুলোর কাছে জিম্মি হয়ে পড়েছি। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না।

৪নং বটতলী ইউনিয়নের হলদিয়া পাড়া এলাকার শামসু ইট ভাঁটা করলেও তিনি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেননি। তার ভাঁটার কারণে শুধু পরিবেশের ক্ষতিই হচ্ছে না, ধ্বংস হচ্ছে স্থানীয় পুরো কৃষিব্যবস্থা। গত ৫ বছরে নির্বিচারে মাটি কাটায় জমি এখন খাল-বিল-পুকুরে পরিণত হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে অবৈধ এই ইট ভাঁটায় অভিযান পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করেন তৎকালীন চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন। এ সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ঠিক করে দেওয়ার জন্য তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তিন ফসলি জমির মাটি কাটা নিয়ে এই দুই ব্রিক ফিল্ড কর্মকর্তাদের সাথে একাধিকবার ফোনে কথা বলতে চাইলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বিষয়টি খবর নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...