আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি। এর পরদিন রোববার আবার ঢাকায় ফিরবেন তিনি।
