সোমবার, ১০ আগস্ট ২০২৬

নওফেল পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হলেন। এর আগে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে নিজের গ্রহণযোগ্যতা দেখিয়েছেন। এবার তাঁর অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগানোর জন্য অপূর্ব সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুনরা শপথ নেওয়ার পর আগের মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যাবে।

এবার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ঠাঁই পাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই মন্ত্রী সভায় আরো ২৪ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা জানালে এ তথ্য জানা যায়।

আগে উপমন্ত্রীর গাড়ীতে চট্টগ্রামে পতাকা উড়াতে পারলেও এখন তিনি পতাকা উড়াতে পারবেন সারাদেশে। নওফেল পূর্ণ মন্ত্রী হবার খবরটি প্রযুক্তির সুবাধে প্রচার হবার পর চারিদিকে আনন্দের বন্যা বয়ে চলছে।

ফেসবুক, টুইটসহ সামাজিক মাধ্যমে খবরটি চলে গেছে দেশ থেকে ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সব খানে খুশীর উল্লাস ও মিষ্টি বিতরণের আয়োজনের খবর আসছে একের পর এক।

মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৬ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম ৯ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন। ৭ জানুয়ারি ২০১৯ সালে তিনি বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯৮৩ সালের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র ও আওয়ামী লীগের বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ও মাতা শাহেদা মহিউদ্দিন।

তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতক পাশ করে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পূর্ণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...