মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি বিবৃতি দিলো তা নিয়ে চিন্তা করছে না সরকার। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবারের ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি।

নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের। যেখানে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি শুধুই শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান। ছিলো চা নাস্তার আয়োজনও।

অনুষ্ঠান জুড়ে সবার নজর ছিলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের দিকে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে কোন কিছু গ্রহণ না করেই দ্রুত তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। যদিও অন্য রাষ্ট্রদূতরা দীর্ঘ সময় ছিলেন।

চায়ের ফাঁকে সাংবাদিকদের সাথ কথা বলেন রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও জার্মান রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং সবসময় বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু।

জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশের মানুষের সাথে ভবিষ্যতেও কাজ করতে চায়। ২০২৪ উপলক্ষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

নির্বাচনে কোনো ধরনের পর্যবেক্ষণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রস্টার বলেন, ‘আমাদের দাপ্তরিক বিবৃতিতে আমরা এ বিষয়টি পরিষ্কার করবো।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন সুষ্ঠু হয়নি বলে যে বিবৃতি দিয়েছে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি বিবৃতি দিলো তা নিয়ে চিন্তা করছে না সরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে বাংলাদেশের যে অংশীদারিত্ব রয়েছে, এটা নতুন সরকারের সঙ্গেও অব্যাহত থাকবে বলে আমি মনে করি। নতুন সরকারকে সবাই গ্রহণ করবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

আব্দুল মোমেন আরও বলেন, আমরা খুব খুশি যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সংঘাতবিহীন নির্বাচন করতে পেরেছি। জনগণ রায় দিয়েছে, এটাই যথেষ্ট। আমাদের আর কিছুর দরকার নেই। জনগণ রায় দিয়েছে, আলহামদুলিল্লাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা, ভারত, সুইডেন, ফিলিস্তিন, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে প্রায় ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...