বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

কাপ্তাই পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে এক যুবতী গৃহকর্মীর রহসাজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম জোনাকি আক্তার (২০)। সে কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুর মিজান মিয়া প্রকাশ জাফরের কন্যা। জোনাকির মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষা চলছে।

জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবৎ রাইটবাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানা, পিতা- নুর মোহাম্মদের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। গত ৫ জানুয়ারী সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই।

ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কি ভাবে মারা গেছে আমি তা জানিনা। তবে শুনেছি বিষপান করেছে। এবিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারনে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। লাশ থানায় রয়েছে ময়নাতদন্তের জন্য রাঙামাটি নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...