মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে নগদ দেড়লাখ টাকাসহ পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থরা হলেন ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

এছাড়া উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন বেশী ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ইছাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরের একটি জিনিসও রক্ষা করা যায়নি। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা আসার পূর্বেই সবকিছু শেষ হয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে।

তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরো অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধিন রয়েছে। এছাড়া ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...