শুক্রবার, ৮ মে ২০২৬

চট্টগ্রামের ১৬ আসনের ১২টিতেই জয় নৌকার, ৩টিতে স্বতন্ত্র ও ১টিতে জাতীয় পার্টি

চট্টগ্রাম নিউজ ডেস্ক

তীত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে এবারও বড় জয় পেয়েছে আওয়ামীলীগের নৌকার প্রতীকের প্রার্থীরা। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকের ১২ জন প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। অপর দিকে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীদের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে সুষ্ঠু ভোটের মাধ্যমে জয় চিনিয়ে এনে রীতিমত তাক লালিয়ে দিয়েছেন ঈগল প্রতীকের ২ জন এবং কেটলি প্রতীকের ১জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে এবারও জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এদিকে নতুনদের কাছে হেরে গেলেন বর্তমান তিন এমপি।

বোরবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ হয়।

রোববার সন্ধ্যার পর থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলার ১০ আসনে জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। অপরদিকে নগরী ও নগরীর সাথে সংশ্লিষ্ট ৬ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জিমসেনিয়াম নিয়ন্ত্রন কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিন আসনে জয়ী ৩ স্বতন্ত্র প্রার্থী : চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে তিন আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে কেটলি প্রতীকের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, চট্টগ্রাম-১৫ আসনে ঈগল প্রতীকের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এবং চট্টগ্রাম-১৬ আসনে ঈগল প্রতীকের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান।

হেরে গেছেন তিন সংসদ সদস্য। তারা হলেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনে হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী। নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে গতকাল ভোট চলাকালে। অপরদিকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারিও হেরে গেছেন। যদিও তিনি ভোটের ২দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ১২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছে।

চট্টগ্রাম-১ মিরসরাই আসন : চট্টগ্রাম -১ মীরসরাই আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট। অপরদিকে জাতীয় পার্টির লাঙ্গলের এমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ৪০৮ ভোট, চেয়ার প্রতীকের আবদুল মান্নান পেয়েছেন ২০৫ ভোট, টেলিভিশনের মোঃ ইউছুফ পেয়েছেন ২০০ ভোটম একতারা প্রতীকের নুরুল করিম আফছার পেয়েছেন ১৯৯ ভোট, হাতপাঞ্জা প্রতীকের জুলফিকার বুলবুল চৌধুরী পেয়েছেন ৪৬ ভোট।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ১ লাখ ৩৭০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব তরমুজ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ভোট। রোববার সন্ধ্যায় উপজেলা জহুরুল হক হলরুমে ফলাফল প্রকাশ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বেসরকারি ভাবে এ আসনে বিজয়ী ঘোষণা করা হয় নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নৌকার প্রার্থীসহ মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে নির্বাচনের ২দিন আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির বর্তমান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী একতারা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩৮ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাজাহান ঈগল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৭ভোট, হামিদ উল্লাহ মোমবাতি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২৫ভোট, মীর মুহাম্মদ ফেরদৌস চেয়ার প্রতীকে পেয়েছেন ৫২৫ভোট, রিয়াজ উদ্দিন চৌধুরী ফুলকপি প্রতীকে পেয়েছেন ৩১৩ভোট, মুহাম্মদ শফিউল আলম চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট এবং নির্বাচন থেকে সরে যাওয়া নজিবুল বশর মাইজভান্ডারি ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৩০ভোট। ফটিকছড়িতে গতকাল ৮৯ হাজার ৩৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে বাতিল হয়েছে ১ হাজার ১৬৭টি।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন: সন্দ্বীপ আসনে ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী মাহফুজুর রহমান মিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরী ২৮ হাজার ৭০ ভোট, নুরুল আকতার মশাল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট, জাতীয় পার্টির এম. এ ছালাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট, মুহাম্মদ উল্যাহ খান মোমবাতি প্রতীকে পেয়েছেন ২২২ ভোট, মুহাম্মদ নুরুল আনোয়ার হিরন একতারা প্রতীকে পেয়েছেন ৭০ ভোট, মো. আবদুর রহীম চেয়ার প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট, অধ্যক্ষ মোকতাদের আজাদ খান আম প্রতীকে পেয়েছেন ১৫০ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড,পাহাড়তলী-আকবর শাহ, কাট্টলী) আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে সব কয়টির কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দিদারুল কবির। তিনি পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ’ ভোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪২ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির খোকন চৌধুরী পেয়েছেন ৬৭১ ও টেলিভিশন প্রতীকে বিএনএফের মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ২৩৭ ভোট।

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন: চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ৫০ হাজার ৯৭৭ ভোট ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী কেটলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২৫১ ভোট। এছাড়াও এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ মোখতার আহমেদ সিদ্দিকী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৩১ ভোট, মো. নাজিম উদ্দিন সোনালী আঁশ পেয়েছেন ১ হাজার ৪০১ ভোট, ছৈয়দ হাফেজ আহমেদ চেয়ার প্রতীক পেয়েছেন ৬৯১ ভোট, কাজী মহসিন চৌধুরী একতারা প্রতীক পেয়েছেন ৮৭২ ভোট, মোহাম্মদ নাছির হায়দার করিম ঈগল প্রতীক পেয়েছেন ৪৮০ ভোট, আবু মোহাম্মদ শামশুদ্দিন টেলিভিশন প্রতীক পেয়েছেন ৬৫ ভোট।

চট্টগ্রাম-৬ রাউজান আসন: রাউজান আসনে ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ সফিক-উল আলম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স ম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৩৭ ভোট ও তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী ড. হাছান মাহমুদ নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইকবাল হাছান পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম-৭ আসনের রাঙ্গুনিয়া উপজেলার ৯৫ ও বোয়ালখালী উপজেলার ৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ চলে। ১০৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। প্রায় কেন্দ্রে প্রতিদ্বন্ধী প্রার্থীদের পোলিং এজেন্ট ও সমর্থকদের সরব উপস্থিতি পাওয়া যায়। মোট ১০৩টি ভোট কেন্দ্রের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৯৫টি ও বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রের সর্বশেষ বেসরকারি ফলাফল রোববার রাত নয়টায় ঘোষণা করা হয়। জাতীয় পার্টির মুছা আহমেদ রানা (লাঙ্গল) ২ হাজার ৩০৮ ভোট, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালী আঁশ) ১ হাজার ৩৩১ ভোট, ইসলামীক ফ্রন্টের আহমদ রেজা (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৯০ ভোট, সুপ্রিম পার্টির মোরশেদ আলম (একতারা) প্রতিকে পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট। ১০৩ কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৯১। এরমধ্যে ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৩৬, মোট ৬৯.৪৩ শতাংশ ভোট সংগৃহিত হয়েছে। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গুনিয়ার ইউএনও রায়হান মেহেবুব এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন: চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কেটলি প্রতীকে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম। তিনি এই আসনে ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম ফুলকপি প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট। এছাড়া, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সোলায়মান আলম শেঠ পেয়েছেন ৮ হাজার ২৩৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল নবী পেয়েছেন ৫ হাজার ৯১৩, ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন পেয়েছেন ৯৩০, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা পেয়েছেন ২৩৭, বিএনএফের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ পেয়েছেন ১৫৯, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. কামাল পাশা পেয়েছেন ১২৭, কল্যাণ পার্টির মো. ইলিয়াছ পেয়েছেন ১০৬ এবং বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুল পেয়েছেন ৭০ ভোট।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন: চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সনজিদ রশিদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৮২। এ ছাড়া এ আসনে মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার প্রতীক পেয়েছেন ১ হাজার ৯১৪ ভোট, আবু আজম মোমবাতি প্রতীক পেয়েছেন ১ হাজার ৫৩২ ভোট, মিটল দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক পেয়েছেন ৯২৮ ভোট, সুজিত সরকার সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ৬৭২ ভোট, মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি প্রতীক পেয়েছেন ৫৩৭ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাঁচলাইশ) আসন: চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাঁচলাইশ আসনে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এছাড়া ফরিদ মাহমুদ কেটলি প্রতীক পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট, জহরুল ইসলাম রেজা লাঙ্গল প্রতীক পেয়েছেন ৪২৩ ভোট, আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন চেয়ার প্রতীক পেয়েছেন ৫৬৫ ভোট, মিজানুর রহমান একতারা প্রতীক পেয়েছেন ২৯৬ ভোট, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী মোমবাতি পেয়েছেন ২০৮ ভোট, মো. আনিছুর রহমান মশাল পেয়েছেন ১৫৯ ভোট, মো. ফেরদাউস বশির সোনালী আঁশ পেয়েছেন ৩৪৭ ভোট।

চট্টগ্রাম-১১ ( বন্দর-পতেঙ্গা) আসন: চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের এম আবদুল লতিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট। এছাড়াও এই আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন চেয়ার প্রতীক পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট, মো. মহি উদ্দিন একতারা প্রতীক পেয়েছেন ৩০০ ভোট, দীপক কুমার পালিত সোনালী আঁশ পেয়েছেন ১৬০ ভোট, উজ্জ্বল ভৌমিক উদীয়মান সূর্য প্রতীক পেয়েছেন ১৪৫ ভোট, নারায়ন রক্ষিত আম প্রতীক পেয়েছেন ৭৬ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন: চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ২৪০ ভোট। এছাড়া এম এ মতিন মোমবাতি প্রতীক পেয়েছেন ৮ হাজার ২৯৮ ভোট, এম এয়াকুব আলী নোঙ্গর প্রতীক পেয়েছেন ১ হাজার ৪৬ ভোট, মোহাম্মদ নুরুচছফা সরকার লাঙ্গল প্রতীক পেয়েছেন মাত্র ৩৭৮ ভোট, কাজি মুহাম্মদ জসীম উদ্দিন চেয়ার প্রতীক পেয়েছেন ৩৬৫ ভোট, ছৈয়দ মো. জয়নুল আবেদীন জেহাদী ডাব পেয়েছেন ১৩৩ ভোট, রাজীব চৌধুরী সোনালী আশ পেয়েছেন ১১৩ ভোট, মো. ইলিয়াছ ট্রাক পেয়েছেন ৭৪ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে টানা চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলীর ১১৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭ হাজার ৯২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) মাস্টার মুহাম্মদ আবুল হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ হাজার ৮১ হাজার ৭৮৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন তিনি। জাতীয় পার্টি (লাঙ্গল) আবদুর রব চৌধুরী টিপু পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছেন ১ হাজার ৬৬৮ভোট, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ পেয়েছেন ৮৩৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মোহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৬১৩ ভোট আর বাংলাদেশ আন্দোলন মৌলবি রশিদুল হক বটগাছ পেয়েছেন ৫৫১ ভোট। ভোটের হার ৫৫দশমিক ২৮শতাংশ।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন : চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আসনে ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ হাজার ভোট।

চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের ১০০টি ভোট কেন্দ্রের বেসরকারি এ ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর ৬ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রটের স.উ.ম আবদুস সামাদ পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আবুল হোসাইন চেয়ার প্রতীক পেয়েছেন ১২১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রার্থী মো. গোলাম ইসহাক খান টেলিভিশন প্রতীকের পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আয়ুব একতারা প্রতীকে পেয়েছেন ১৯৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারশনের মোহাম্মদ আলী ফারুকী ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট।

চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসন : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী আব্দুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নৌকা প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট। এছাড়া মুহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট, মুহাম্মদ সোলাইমান কাসেমী হাতঘড়ি প্রতীক পেয়েছেন ১৫০ ভোট, মোহাম্মদ ছালেম লাঙ্গল প্রতীক পেয়েছেন ৩৮০ ভোট, মোহাম্মদ হারুন মিনার প্রতীক পেয়েছেন ২৯৮ ভোট ও মো. জসিম উদ্দীন ছড়ি প্রতীক পেয়েছেন ৮৬ ভোট পেয়েছেন।

চট্টগ্রামের ১৬ বাঁশখালী আসন: চট্টগ্রামের ১৬ বাঁশখালী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি ৫৭ হাজার, ৪১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন পেয়েছেন ভোট ৩২ হাজার ২২০ ভোট। নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থীতা বাতিল করায় নৌকার প্রাপ্ত ভোট ছাড়া অন্যদের প্রাপ্ত ভোটার সংখ্যা ঘোষনা করা হয়।

বাঁশখালীতে ১ লক্ষ ২৯ হাজার ২২৩ ভোট কাস্ট হলে তার মধ্যে ৩৬ হাজার ৯৬৮ ভোট বাতিল করা হয়।

রবিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে সহকারি রিটানিং অফিসার ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ফলালল ঘোষনা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী পেয়েছেন ১ হাজার ১২৫ ভোট, চেয়ার প্রতীকের ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আবদুল মালেক আশরাফী পেয়েছেন ৫০৩ ভোট, কুঁড়েঘর প্রতীকের ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল পেয়েছেন ৩১১ ভোট, বেঞ্চ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেকুজ্জামান পেয়েছেন ২৯৩ ভোট, মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোট শফকত হোসেন চাটগামী পেয়েছেন ১১৪ ভোট, আম প্রতীকের এনপিপির প্রার্থীর মামুন আবছার চৌধুরী পেয়েছেন ১০৬ ভোট, ডাব প্রতীকের কংগ্রেস প্রার্থী জিল্লুল করিম শরীফি পেয়েছেন ৮৪ ভোট।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নগরীর ছয়টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কশিনার। আামি জেলার ১০ টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। এ ১০ টি আসনে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে হয়েছে। বড় ধরণের কোন সমস্যা হয়নি। এসব আসনে ৪২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।

বাঁশখালীর নৌকার প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থীতা বাতিল বিষয়ে জেলা প্রশাসক বলেন, তিনি নির্বাচনী আচরণবিধির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছেন। তাই নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে। তার প্রাপ্ত ভোটগুলো বাতিল হয়েছে।

কয়েকটি আসনের কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়ে তিনি বলেন, ভোটাররা উৎসবমূখরভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

দুই রিটার্নিং অফিসারের কক্ষ থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে একটিতেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি তৃণমূল বিএনপি, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টি, ন্যাপ, জাসদ, ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বিএনএফ,এনপিপি, ইসলামী ঐক্যজোট, মুক্তিজোট, গণফোরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) সহ অন্যান্য দলের প্রার্থীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ)...

চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম পর্বের ৭ম দিনে সম্পন্ন হয়েছে অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা।আজ শুক্রবার সকালে চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার...

বোয়ালখালীতে সড়কের নিরাপত্তা বেষ্টনী কেটে ব্রিজ নির্মাণ, ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষায় নির্মিত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইড ওয়াল কেটে খালের ওপর লোহার ব্রিজ নির্মাণ করায় প্রবাসী মো মো. জাহাঙ্গীর আলম...