মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলিনেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।

স্বজন ও প্রতিবেশীদের তথ্যমতে, তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বেনি মাধব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন, তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সেও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন তিনি।

৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান নুরুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-১ আসনে ১০৬টি কেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন ও নারী ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন।

এবারের নির্বাচনে এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে মাহবুব উর রহমান রুহেল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীনসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...