শনিবার, ২২ আগস্ট ২০২৬

বান্দরবানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ

ভোটের ফলাফল যাই হোক সম্প্রীতি বজায় থাকবে জানালেন প্রার্থীরা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

 

 ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন লাঙ্গলের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম এবং নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবানে সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন সাধারণ ভোটাররা।

শীতের সকালে ভোটকেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম হলেও দিন বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।নির্বিঘ্নে নিজের ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা।

নতুন ভোটারদের মাঝে আনন্দের যেনো কমতি নেই,এবার প্রথম বারের মতো নিজে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন আগামী দিনের প্রতিনিধি নির্বাচনে।

রবিবার (৭ জানুয়ারি) জেলা সদরের বান্দরবান সরকারি কলেজ এবং বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন এখন পর্যন্ত ভোটারদের মাঝে ভোটের উৎসাহ উদ্দীপনা দেখছি,শীতের সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও দিন বাড়ার সাথে সাথে ভোটাররা আসছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে ভোটকেন্দ্র গুলোতে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, এডিএম উম্মে কুলসুম,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উম্মে হাবিবা মিরা সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

সকালে বান্দরবান সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।এসময় তিনি ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোশ প্রকাশ করেন।

অপরদিকে বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট প্রদানের জন্য আশেন বান্দরবান -৩০০ নং আসনের নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।

এসময় নৌকার প্রার্থী বীর বাহাদুর এবং লাঙ্গল এর প্রার্থী বীর বাহাদুর উশৈসিং একে অপরের খোঁজ খবর নেন।

এসময় বীর বাহাদুর উশৈসিং সাংবাদিকদের বলেন বান্দরবানে আমরা দুইজন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি, এই জেলায় ১৯৯১ সাল হতেই আমরা সবাই দলমত নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন জনগন সকল ক্ষমতার উৎস জনগন,জনগন যাকেই পছন্দ করবে তাকেই তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।যে নির্বাচিত হবে তার পক্ষেই বান্দরবানের উন্নয়নের জন্য কাজ করবো।

জয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদী বলে জানান।

উল্লেখ্য, বান্দরবান এই সংসদীয় আসনে ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ আছে ৭২৭টি।১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় একটি, রুমা তিনটি, থানচি সাতটি ও আলীকদম উপজেলায় একটি ভোটকেন্দ্র রয়েছে।জেলায় ৭ টি উপজেলা, ২ টি পৌরসভা,৩৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন।

জেলা সদরের মতো উপজেলা গুলোতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...