শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় টাকা বিতরণের সময় যুবক আটক

ঘুষের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতকানিয়ায় স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে টাকা বিতরণের সময় নগদ পাঁচ লাখ টাকাসহ মাঈনুল ইসলাম চৌধুরী (৪৮) নামের একজনকে আটক করেছে প্রশাসন। 

শনিবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সাতকানিয়ার চিববাড়ি এমএ মোতালেব কলেজ এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলার ভূমি কর্মকর্তা আরাফাত সিদ্দিকী অভিযান পরিচালনা করে নগদ টাকাসহ তাকে আটক করেন।

জানা গেছে, মাঈনুল চট্টগ্রামের আনোয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘বনফুলে’ কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

আটক হওয়া মাঈনুল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করেছেন বলে প্রশাসনের কাছে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘মোবাইল কোর্ট পরিচালনার সময় মাঈনুলের কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা পাওয়া যায়। টাকাগুলো নিয়ে তিনি এলোমেলো কথা বলছিলেন। পরে ঈগল প্রতীককের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের কথা স্বীকার করেন তিনি।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাঈনুল বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মঈনুল ইসলাম চৌধুরীকে দন্ডবিধি, ১৮৬০ এর আওতায় সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আটককৃত ৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...