শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকায় ভোটার কোথায় যায়?

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় দুই কোটির বেশি মানুষ বাস করে। এরমধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৫৫লক্ষ ভোটার রয়েছে। তারপরেও প্রতিবছর ঢাকায় ভোট দিতে কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যা অনেক কম থাকে। এর প্রধান তিনটি কারণের কথা বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন, রাজধানী ঢাকার এতো মানুষ কিন্তু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে কেন? সে প্রশ্নের জবাব পেতে হলে আগে বুঝতে হবে, ঢাকায় কারা থাকে? এরমধ্যে কতজন ঢাকার ভোটার।

ঢাকায় বেশিরভাগ মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূত্রে ঢাকায় থাকে। যাদের অনেকেই এখানকার ভোটার না। নির্বাচন রবিবার এবং তার আগের দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় তিনদিনের ছুটিতে বেশিরভাগ রাজধানী ছেড়েছে। ঢাকার মোহম্মদপুরের বাসিন্দা রবিন সিকদার রংপুরের ভোটার। ছুটি পাওয়া গেছে বলে ভোট দিতে পরিবারসহ রওনা দিয়েছেন। তিনি বলেন, ‘সচরাচর ভোট দিতে যাওয়া হয় না। এবার ছুটি পেয়েছি। আমার প্রার্থীও আছে। বন্ধু বান্ধব পরিবার নিয়ে একসাথে যাওয়ার পরিকল্পনা করেছি।’ ঢাকার তিতুমীর কলেজের কর্মচারী দিলীপ কুমার বিশ্বাস থাকেন মহাখালীর আমতলীতে। তার বাড়ি কুমিল্লা-৮ আসনের বরুড়ায়। তিনিও ভোট দিতে এলাকায় যাবেন। ঢাকায় তার পরিবারের তিনটি ভোট রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, টানা তিনদিনের ছুটিতে রাজধানীবাসী গ্রামে চলে গেছে, নির্বাচন নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা ও ভোটকেন্দ্রে যেতে বাধাদান এবং হরতাল ডাকায় নিরাপত্তা শঙ্কার জায়গা থেকে ভোটের হার ঢাকায় কম থাকতে পারে। মিরপুর ১০ নম্বরের বাসিন্দা রেজানুর রহমান ফাঁকা রাস্তায় সকালের চা পান করছিলেন। ভোট দেবেন? এই প্রশ্নে তিনি বলেন, ‘হরতালের মধ্যে কেন্দ্রে গিয়ে সুস্থভাবে বাসায় ফিরতে পারবো কিনা সেইটা ভাবছি। তারপরেও পরিস্থিতি বুঝে যাওয়ার ইচ্ছে আছে।’ তিনি বলেন, ‘ভোটে না এসে এভাবে হরতাল দিয়ে ভোট ঠেকানো কাপুরুষতার লক্ষণ।’

হকার সাইফুল বলেন, ‘ভোট দেওয়া আমার নাগরিক অধিকার, আমি সেটা জানি। কিন্তু পরিবারের কথাওতো ভাবতে হয়। কাজের চাপে মায়ের ওখানে যেতে পারি না। আমি ঢাকার ভোটার কিন্তু তাও ঢাকায় থাকতে পারছি না।’

ঢাকার আগারগাও এর নার্সারির কর্মী রাকিব শুক্রবার রাতে বাড়ি রওনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মেসের কেউ নেই। সবাই যার যার এলাকায় চলে গেছে। ঈদের পর এমন ছুটি কম পাওয়া যায়। ভোট দিতে যাব বললে মালিকও নিষেধ করে না। দুদিন ছুটি বাড়িয়ে নিয়ে ৫দিনের জন্য বাড়ি যাচ্ছি।’ এলাকার ভোট আর ঢাকার ভোটে অনেক পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় ভোট বুঝা যায় না। আমি এখানকার ভোটার না। এখানে কে কী প্রচার করলো তাতে আমার কী আসে যায়। এলাকায় গিয়ে শেষ দিনে প্রচারটা ধরতে না পারলেও সবাই বেশ আড্ডা দেওয়া হবে। ভোট ভোট উৎসব।’

ঢাকায় কারা থাকেন আর তারা উৎসবের সময় কোথায় যায় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জিয়া রহমান বলেন, ‘ঈদের সময় কোটি মোবাইল সিম ঢাকার বাইরে যায়। তাদের কয়জন ঢাকার থাকেন। এ প্রশ্নের উত্তর পেলেই বুঝতে পারবেন কেনো ঢাকায় ভোটকেন্দ্রে ভোটার তুলনামূলক কম থাকে। গণমাধ্যমগুলোতে দেখলাম লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়ছে। তাদের মধ্যে অনেকে ঢাকার ভোটার। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যাচ্ছে। দুরকমেরই আছে, একদল ঢাকার ভোটারই নন আর আরেকদল ভোটার হলেও ছুটি কাটাতে ঢাকা ছেড়ে চলে যান ‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক,...