শনিবার, ২২ আগস্ট ২০২৬

বান্দরবানে ৫ ভোটকেন্দ্র বন্ধ করার হুমকি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। 

সুত্রে জানাযায় রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শৈবং মার্মাকে ফোনে চাঁদা না দিলে ৫ টি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শৈবং মার্মা সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞাত নাম্বার থেকে ফোনে ভোটকেন্দ্র বন্ধ করার হুমকি ও চাঁদা দাবি করা হয়।প্রাথমিক ভাবে বিষয়টি রুমা থানায় জানানো হয়েছে এবং নাম্বার টি গোয়েন্দা নজরদারির জন্য দেয়া হয়েছে।তবে মোবাইল নাম্বার নজরদারিতে ফ্রট নাম্বার থেকে হুমকি প্রদানের বিষয়টি জানানো হয়।তবে তিনি বিষয়টি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কে অবগত করেছেন বলে জানান।

তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এটি এখনো স্পষ্ট করে জানা না গেলেও স্থানীয়দের দেয়া তথ্য মতে ঐ এলাকাগুলো কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র নিয়ন্ত্রণে থাকায় অনেকেই সন্দেহ করছেন তারা এটার সাথে জড়িত থাকতে পারে।

হুমকির বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন,হুমকির বিষয়ে শুনেছেন, ভোটকেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানান,হুমকির বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করছেন,তবে এখনো পর্যন্ত থানায় এসে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ না দেয়ায় বিষয়টি আরো খতিয়ে দেখছি।

তিনি বলেন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণের স্বার্থে বান্দরবান জেলা পুলিশ শক্ত অবস্থানে আছে,নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে গত ৫ই নভেম্বর বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ওই এলাকাগুলোতে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে নির্বাচনের এই সময়ে এ ধরনের হুমকির বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে।

এদিকে পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্গম ২৬টি কেন্দ্রে হেলিকপ্টার ও নদীপথে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

জেলায় ১৮২টি কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ১৩৭টি এবং ৪৫ টি সাধরণ ভোটকেন্দ্র, বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...