শনিবার, ২২ আগস্ট ২০২৬

রাত পোহালেই ভোটগ্রহণ , আইনশৃঙ্খলা জোরদার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হয়েছে।এখন প্রতিক্ষা আগামী ৭ জানুয়ারির ভোটের।রাত পোহালেই ভোট গ্রহণ,এ নিয়ে উৎসাহের যেনো কমতি নেই সাধারণ ভোটারদের মাঝে।এরই মধ্যে শহরে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে,মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ২২ টি মোবাইল টিম।শহরে বসবাসকারী অন্য উপজেলার ভোটার-রা একদিন আগেই জেলা সদর থেকে স্ব স্ব উপজেলায় চলে গিয়েছেন, ফলে অনেকটাই জনশূন্য শহরতলী। নির্বাচনী নিষেধাজ্ঞা থাকায় জেলা হতে দূরপাল্লার বাস এবং নৌ চলাচল বন্ধ রয়েছে।

বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম।

গত ৪ জানুয়ারি জেলার ঐতিহাসিক রাজার মাঠে বিশাল জনসভা ও নির্বাচনী মিছিলের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ নির্বাচনী প্রচারণা করেছে বীর বাহাদুর উশৈসিং।

অপর দিকে লাঙ্গল এর প্রার্থী এটিএম শহীদুল ইসলাম শেষ বারের মত নির্বাচনী প্রচারণা চালিয়েছেন,গিয়েছেন ভোটারের কাছে।

জেলার সাধারণ মানুষের কাছে নানা ভাবে উঠে এসেছে এবারের নির্বাচন প্রসঙ্গ,দেশের আরেকটি বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় ৩০০ নং বান্দরবান আসনেও নেই বিএনপির কোন প্রার্থী।জনসাধারণের কাছে ভোট বর্জনের লিফলেট বিতরণের মাঝেই সীমাবদ্ধ ছিলো তাদের অসহযোগ আন্দোলন।

এদিকে এবারের নির্বাচনে এই আসনে খালি মাঠে একক ভাবে নৌকাকে গোল করতে দিতে চায় না জাতীয় পার্টি।বিগত সময়ে এই আসনে জাতীয় পার্টির শক্তিশালী একটা অবস্থান থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির অংশগ্রহণ নতুন ভাবে আশা জাগিয়েছে জাতীয় পার্টির কর্মী সমর্থকদের মাঝে।

জনমত জরিপে এখনো পর্যন্ত বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এগিয়ে আছে পাশাপাশি নতুন ভাবে জোয়ার উঠেছে বান্দরবানের জাতীয় পার্টির কর্মী সমর্থকদের মাঝে।

সম্প্রিতীর জেলা হিসেবে পরিচিত বান্দরবানে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে রাজনৈতিক দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন জানান নির্বাচনে অংশগ্রহণ করা দুই প্রার্থীই যথেষ্ট নির্বাচনী বিধিনিষেধ মেনে প্রচার প্রচারনা চালিয়েছে।

গত ৪ই জানুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে সাংবাদিকদের জানান বান্দরবানে মোট ভোটকেন্দ্র ১৮২ টি, যার মধ্যে ১২ টি হেলিসোটি কেন্দ্র রয়েছে,ইতিমধ্যে ১২ টি কেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পৌছে গেছে।সকল উপজেলাগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো সম্পন্ন করা হয়েছে। বান্দরবানে গুরুত্বপূর্ণ ১৩৭ টি ভোটকেন্দ্র এবং ৪৫ টি সাধরণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।তিনি জানান নির্বাচন পর্যবেক্ষণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ২২ টি মোবাইল টিম মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে বিজিবির ৪২ প্লাটুন, পুলিশের প্রায় বারশ সদস্য এবং অঙ্গিভুত আনসার বাহিনীর একুশ শত আশি সদস্য নিয়োজিত আছে,পাশাপাশি সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারী,সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন সাংবাদিকদের জানান আইনশৃঙ্খলা বাহিনীর ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ভেরিফাইড whatsapp এর মাধ্যমে বান্দরবানের দুর্গম এলাকার ভোটকেন্দ্র গুলো থেকে প্রাথমিকভাবে ভোটের ফলাফল সংগ্রহ করে তা বেসরকারি ভাবে নির্বাচন কমিশনে প্রদান এবং ঘোষণা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...