মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পটিয়ায় আবারো নৌকার অফিস জ্বালিয়ে দিল স্বতন্ত্র প্রার্থীর লোকজন

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী অফিস স্বতন্ত্র প্রার্থীর লোকজন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে কোলাগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলান্ধা গরীব আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগল, ঈগল বলে স্লোগান দিয়ে ফিরে যান।

জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলীয় মনোনয়ন পাননি তিনবারের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। এখানে দলীয় প্রতীক পেয়েছেন বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

শুক্রবার রাত ১টার দিকে কোলাগাঁও নলান্ধা মাজার
এলাকায় বর্হিরাগত সন্ত্রাসীরা দলীয় অফিসে আগুন দিয়েছে।

কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ নূর জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর অনুসারী শামসুল ইসলাম চেয়ারম্যান, বদিউল আলম তুষার, শুক্কুর, ইকবাল আহমদের নেতৃত্বে সন্ত্রাসীরা নৌকা প্রতীকের অফিসে আগুন দিয়েছে।

বিষয়টি থানা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বশিরুল আলম বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...