চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগমের বাড়ি উত্তর মাদার্শা রহমত ঘোনা এলাকায়। তার স্বামীর নাম মোহাম্মদ মিয়া।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হাটহাজারীমুখি দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ট্রাক জব্দ করা হয়েছে।
