বন্দর নগরী চট্টগ্রামের বলুয়ার দীঘি পাড়ে অবস্থিত নীলিমা ফ্যাশন এর প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে গত ৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গৌরি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক ও নীলিমা ফ্যাশন এর সত্বাধিকারী চন্দন চক্রবর্তী।
বক্তারা বলেন শ্রমজীবি মানুষের মুখে হাসি ফোটানের জন্য এই মানবিক কাজ চলমান রেখে দেশের বেকার সমস্যা সমাধানে নীলিমা ফ্যাশন তৈরি পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা রাখি। মানুষের আস্থা আর ভালোবাসায় এগিয়ে যাবে আগামীর পথে।
চন্দন চক্রবর্তী বলেন, ব্যবসা, রাজনীতি সমাজ সেবা যা করি না কেন মানবসেবা পরম ধর্ম। পরে কেক কেটে প্রতিষ্ঠার দিনটি আনন্দ আয়োজনে সমাপ্ত হয়।
