মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেখ হাসিনার প্রার্থী নদভীকে আগামী ৭ জানুয়ারী নৌকায় ভোট দিন: আমিনুল ইসলাম

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, মানবতার জননী ও জননেত্রী শেখ হাসিনা দেশে শিক্ষা, বিদ্যুৎ, অবকাঠামোগত উন্নয়ন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল নির্মাণ এবং ফ্লাইওভার তৈরী করে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন তা দেশ স্বাধীনের পর আর কোন সরকার করে দেখাতে পারেনি। আগামীতে আওয়ামীলীগ ছাড়া অন্য সরকারের আমলে এ রকম উন্নয়ন কর্মযজ্ঞ হবে কিনা সন্দেহ রয়েছে। মনে রাখতে হবে আগামী ১০০ বছরেও একজন শেখ হাসিনা বাংলাদেশে জন্ম হবে কিনা সন্দেহ। তাই শেখ হাসিনার প্রার্থী আবু রেজা নদভীকে নৌকায় ভোট দিয়ে আগামী ৭ তারিখ বিজয় করার বিকল্প নাই।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সাতকানিয়া উপজেলাস্থ চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র সমর্থনে আয়োজিত পথসভা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদভীর সমর্থনে সাতকানিয়ার চরতি, আমিলাইষ, কাঞ্চনা, এওচিয়া, ও সাতকানিয়া পৌরসভা এলাকায় গণ সংযোগ ও পথসভা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া উজেলা যুবলীগের সভাপতি আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক হারেছ মোহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল ও ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোছাইন তুহিন।

এমপি নদভী তার বক্তব্যে বলেন, বিগত ১০ বছর সাতকানিয়া-লোহাগাড়ার সর্বক্ষেত্রে উন্নয়ন করেছি। সন্ত্রাস ও মাদক দুর করে সমাজে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্য প্রাণান্তর চেষ্টায় রত ছিলাম। আগামী ৭ জানুয়ারী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার সুযোগ দিবেন। পুনরায় এমপি নির্বাচিত হলে এ সংসদীয় এলাকাকে একটি স্মার্ট ও জনকল্যাণ মুখী এলাকায় পরিণত করতে দেশ বিদেশে ধর্ণা দিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...