মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘আবদুচ ছালামের এজেন্টরা কেন্দ্রে একেকজন আবদুস ছালাম হয়ে উঠবেন’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৮ আসনের কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট কর্মশালা আজ বৃহষ্পতিবার সকালে নগরীর বহরদার হাটস্থ আর.বি কনভেনশন হল ও বোয়ালখালী পৌরসভার আদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পৃথক পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ভোটের দিনে তাদের কার্যক্রম সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন। এবং ভোটাররা কীভাবে ভোট প্রদান করবেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় মনোনীত এজেন্টগণ আগামী ৭ জানুয়ারী সারাদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং যে কোন ধরনের অনিয়ম দেখলে সাথে সাথে প্রতিবাদ ও প্রতিরোধের ব্যবস্থা নিতে কোন প্রকার প্রভাবকে তোয়াক্কা করবেন না বলে জানান।

তারা শপথ করে বলেন, ভোটের দিন আবদুচ ছালাম এর কেটলী মার্কার এজেন্টরা সকলে এক একজন আবদুচ ছালাম হয়ে কাজ করবে।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের একজন সফল কর্মী আবদুচ ছালামকে জয়ী করে আমরা শেখ হাসিনা ও আবদুচ ছালামের উন্নয়ন কাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর উন্নয়নের পথ সুগম করব।

ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান কেটলি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুচ ছালাম বলেন, ভোট জনগণের অধিকার।

আর এ ভোট যাতে লুণ্ঠিত না হয়, সেজন্য সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। সব ভোটাররা যদি সজাগ থাকে, ভোট কেন্দ্রে আসে পেশিশক্তি ও টাকার শক্তি যতই শক্তিশালী হোক না কেন জনগণের ভোট কেউ ছিনতাই করতে পারবে না। তিনি সবাইকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেন।

কর্মশালা আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খাঁন।

৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও নগর যুবলীগের সাবেক সদস্য জিএস কফিলউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুর হক এসরালসহ পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...