বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ১৮ টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে গেল সরঞ্জাম ও জনবল

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির দু্র্গম ১৮টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে করে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সকাল থেকে জেলার চার উপজেলা বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটি ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। এই ১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হেলিকপ্টারের ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। দুর্গম ১৮টি ভোটকেন্দ্রগুলোর মধ্য রয়েছে- বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকল উপজেলায় দুইটি, জুরাছড়ি উপজেলায় সাতটি এবং বিলাইছড়ি উপজেলায় তিনটি। এসব দুর্গম কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫ হাজার ৬০৭ জন।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘আজকে দুর্গম ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে হেলিকপ্টারে করে ১৪টি কেন্দ্রে নির্বাচনে সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামীকালও বাকি কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ নির্বাচনকর্মীদের পাঠানো হবে।’

রাঙামাটির দশটি উপজেলা, দুইটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে এবার মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। রাঙামাটিতে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...