মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিব

কাপ্তাইয়ে নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মো: মহিউদ্দিন 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

প্রত্যেক বাহিনীর সদস্যদের নিয়ে আন্ত:সমন্বয় করে আমরা একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং  আনসার সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়া তফসিল ঘোষণার পর হতে পুলিশ এর স্ট্রাইকিং ফোর্স আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে । 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিউদ্দিন একথা বলেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১২ টায়  উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরোও বলেন, তফসিল ঘোষণার পর হতে  প্রচার প্রচারনা চলাকালীন সময়ে যাতে কোন প্রার্থী এবং প্রার্থীর সমর্থক নির্বাচন আচরণবিধী লঙ্ঘন করে তার জন্যে সহকারী রিটার্নিং অফিসার সহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা  মাঠে কাজ করছেন।

মতবিনিময় সভায় কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর খায়রুল আমিন পিএসসি, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ ফারহানা পৃথা, কাপ্তাই নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার ,  চন্দ্রঘোনার থানা ওসি আনছারুল হক, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব  সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...