শনিবার, ১৬ মে ২০২৬

‘বিদেশি শক্তি নির্ভর হয়ে জনবিচ্ছিন্ন বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির অতিমাত্রায় বিদেশি শক্তির নির্ভরতা বিএনপিকে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বিএনপি আন্দোলনে বারবার ব্যার্থ হচ্ছে। অন্যদিকে ক্ষমতায় থেকেও বিএনপি সংখ্যালঘুদের করেছিল দ্বিতীয় শ্রেনির নাগরিক। তাই বিএনপি ক্ষমতায় ফের আসলেও সংখ্যালঘু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় পরতে পারে বলে মনে করেন আলোচকরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্বাবধায়নে ‘বিএনপির ভবিষ্যৎ কি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা।

সেমিনারে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষু।
সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ এর ইলেকশান এক্সপার্ট এবং রিসার্চ টিমের সদস্য কামরুল হাসান।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচন বর্জন করে বিএনপি নিজেই বঞ্চিত হয়েছে। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও রাজনৈতিক অদূরদর্শিতার কারণে বিএনপি আন্দোলনে বারবার ব্যার্থ হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ক্ষমতায় যাওয়ার একমাত্র বৈধ পথ হচ্ছে নির্বাচন। বারবার নির্বাচন বর্জনের মধ্য দিয়ে একটি সত্যিকার রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছে না। বিএনপির অতিমাত্রায় বিদেশি শক্তির নির্ভরতা বিএনপিকে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বিএনপির ভবিষ্যৎ আসলেই মুসলিম লীগের মত হয় কিনা, তা দেখার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।

সুনন্দপ্রিয় ভিক্ষু বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু আমাদের একটি অসাম্প্রদায়িক সংবিধান দিয়েছিলেন। যাতে দেশে সব ধর্ম-বর্ণের নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু বিএনপিসহ সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো ক্ষমতায় এসে সংবিধানকে বারবার কাটছাট করে সংখ্যালঘুদের এদেশে দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিনত করেছে। বিএনপি ফের ক্ষমতায় এলে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় আবার নিরাপত্তাহীনতায় পরতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

আলীকদমে হাম ও ডায়রিয়া রোগের লক্ষণে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলা-এ হাম ও ডায়রিয়াজনিত জটিলতায় সংপ্রং ম্রো (১৮) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো...