৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বিএসপি)।
বুধবার (৩ জানুয়ারী) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।
৩০ দফার ইশতরহারে মুক্তিযুদ্ধের চেতনা ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সসহ রাজনৈতিক সহাবস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সাইফুদ্দিন মাইজভান্ডারী।
এ সময় তিনি ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য সংসদ একতারা প্রতীক।নিয়ে ৮১ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন বলে উল্লেখ করা হয়। সুষ্টু ভোট হলে বেশ কয়েকটি আসনে তাদের বিজয় নিশ্চিত বলে দাবী করেন মাইজভান্ডারী।
